প্রতিদিনের ডেস্ক॥
১৯৯১ সালে দাম্পত্য জীবন শুরু করেন শাহরুখ খান এবং গৌরী খান। বর্তমানে তিন সন্তানকে নিয়ে সংসার তাদের। যদিও একটা সময় প্রিয়াংকার সঙ্গে শাহরুখের পরকীয়ার গুঞ্জনে টালমাটাল হয়েছিল তাদের বিবাহিত জীবন। তবে এখন বেশির ভাগ সময় স্ত্রী-সন্তানদের সঙ্গেই দেখা যায় তাকে। জানা যায়, সামাজিক মাধ্যমে সবসময় শাহরুখকে নজরদারিতে রাখেন গৌরী। আর মেয়ে সুহানা খান কিংবা ছেলে আরিয়ান খান কিছু পোস্ট করলে সেখানেও মন্তব্য করেন।

