১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ১ জন

মাজহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছার শিববাড়ী ব্রীজের শ্মরনখালী মোড়ে ( আলমতলা-কয়রা) সড়কে মুখোমুখি সংঘর্ষে দু’মোটরসাইল যাত্রি ও ভ্যান চালক নিহত ও এক কম্পিউটার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল ও ভ্যনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ভ্যান চলক ইসমাইল গাজী ( ৬২)। সে চাঁদখালী ইউপি’র শাহাপাড়ার আনছার গাজীর ছেলে। নিহত দু’মোটরসাইকেল যাত্রী রিয়াদ (২২) পৌরসভার ৬ ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে ও মাহাবুর গাইন (২৫) গড়ইখালীর হারুন গাইনের ছেলে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত তৃষা আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আলালউদ্দীনের মেয়ে। আহত তৃষার মা জানান,সকালে তার মেয়েসহ আরোও দু’জন মেয়ে শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষন নিতে বাড়ি থেকে রওনা হয়। দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্য দু’শিক্ষার্থী অক্ষত আছে। প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল নামে এক ভ্যানচালক জানান,দ্রুত গতির মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটলে সবকিছু তছনছ হয়ে যায়। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান,মোটরসাইকেলের অতিরিক্ত গতি এবং মোটর চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে যা খুবই দুঃখজনক,সকলকে সাবধানে গাড়ি চালানোর আহবান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়