জামিল হায়দার, নলডাঙ্গা
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। রোববার (৮ জুন) বেলা ১২ ঘটিকায় নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। পরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, নাটোর পল্লী বিদ্যুৎ সাব-জোনার অফিস নলডাঙ্গা শাখার এজিএম আল এমরান হোসেন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুলজ্জামান মিঠু, নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ব্রহ্মপুর ইউনিয়ন ভূমি অফিসার মজিবর রহমান, পিপরুল ইউনিয়ন ভূমি অফিসার আব্দুল লতিফ প্রমূখ। এই সেবা সপ্তাহে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক অনলাইনে ডিজিটাল সেবা দেয়া হবে। জমি খারিজ করতে গিয়ে কারো দ্বারা প্রতারিত না হওয়ারও আহবান জানানো হয়েছে অনুষ্ঠানে।
