২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কুষ্টিয়ায় এক কেজি ক্রিষ্টাল মেথ জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস মোড়ে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার মো. এ কে এম আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন তথ্যের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার মো. এ কে এম আলম খানের নেতৃত্বে কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ক্রিষ্টাল মেথ (আইস) জব্দ করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়