মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় পৃথক দুটি এলাকায় চিংড়ী ঘের দখল কালে বাসায় অগ্নিসংযোগ, ভাংচুর লোপট ও মারপিটের ঘটনা ঘটনা ঘটেছে। এঘটনায় থানা লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ ও সরজমিনে দেখা যায়,উপজেলার পুটিমারী গ্রামের পুটিমারী মৌজায় অবস্থিত সুদীপ্ত মন্ডলের চিংড়ী ঘের জবর দখলকালে ঘেরের দুটি বাসা অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে দেয়া হয়েছে। এসময় ঘেরের মাছ,আসবাবপত্র লুপটের ঘটনা ঘটেছে। ঘের কর্মচারী আজাদকে মারপিট করে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে । দক্ষিণ কোরিয়া প্রবাসী ঘের মালিক সুদীপ্ত মন্ডল মুঠোফোন জানান স্বাধীনতা পুর্ব থেকে এ জমি তার বাবা,ঠাকুরদারাও ভোগ দখল করে আসছেন। তাদের ওয়ারিশ হিসেবে তারাও দখল করছে। তাবে ১৬ বিঘা জমির মধ্যে১.৮৩ একর ডিসিআর এর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ডিসিআর কাটছে্। কিন্তু কয়েক বছর বছর ডিসির বন্ধ রয়েছে।এবিষয়ে প্রতিপক্ষ ইবাদুল বলেন তাদের কাগজ পত্র রয়েছে। সুদীপ্তদের কোন কাগজপত্র নেই। কারা ঘেরের বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তা আমি জানিনা। অপরদিকে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পশ্চিম দীঘার রামপ্রসাদ সরদারের দক্ষিণ কাইনমুখী মোজায় অবস্থিত ১৬ বিঘার একটি চিংড়ী ঘের দখলের ঘটনা ঘটেছে। ভিলেজ পাইকগাছার নজরুল মোল্যা ২০/২৫ জন লোক নিয়ে এটা দখল করে নতুন বাসা তৈরী করেছে। রামপ্রসাদের বাসা ভাংচুর ও মাছ ধরে নিয়েছে। রামপ্রসাদ থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন,তিনি পৈত্রিক ও ডিডকৃত জমিতে দীর্ঘদিন যাবৎ মাছও ধান চাষ করে আসছে। হঠাৎ করে তারা আমার ঘের দখল করছে। নজরুল মোল্যা জানান,প্রতিপক্ষ রামপ্রসাদরা কোন কাগজপত্র ছাড়াই এ জমি ভোগ করছে।আমাদের কাগজপত্র রয়েছে।উপ পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান। থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
