মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
পাইকগাছা -তালা উপজেলার সংযোস্থল কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ভুমি অধিগ্রহণ না করায় করায় জমির মালিক জমি না দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে দু উপজেলার বাসিন্দারা। পাইকগাছা উপজেলার কাটিপাড়া ও তালা উপজেলার খেরশা এলাকার সীমন্ত এলাকা কপোতাক্ষ নদের উপর চলতি বছর ব্রীজ নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০১৯ সালের এর কার্যাদেশ দেয়া হয়। যার চুক্তিমুল্য ৪ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৯১৮ টাকা। ২ বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থসকলেও সময় লেগেছে ৫ বছর। যার চেইনেজ ১২৬০ মিটার,দৈর্ঘ্য ১৪৫ মিটার প্রস্থ ৫০ মিটার ও পিএসসি গার্ডার। এদিকে ব্রীজের কাজ শেষ হলে জমি অধিগ্রহণ না করায় সংযোগ সড়কের কাজ আটকে আছে ৬ মাস। একারণে জনদুর্ভোগ মারাত্মক দেখা দিয়েছে। পার্থ সারথী দাসের জমির উপর দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক নির্মাণ করতে চান। কিন্তু জমি অধিগ্রণ না করে ক্ষতি পরণ না দিলে তিনি কোন জমি দিবেননা বলে জানান। প্রয়োজনে তিনি আদালতের দারস্থ হবেন। পার্থ সারথীর লীজ ঘের মালিক রমজান আলী বলেন তারা খাস জমি দাবী করছেন কিন্তু এখানে কোন খাজ জমি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউর ট্রেডার্সের প্রোপাইটার লিটু জানান,জায়গা না পেলে সড়কের কাজ করা সম্ভব হবেনা। উপজেলা প্রকৌশলী মোঃ শোয়েব শাফিন বলেন,এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য রশীদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করা হয়েছে। তালা উপজেলার খেশরার অংশের ১৩০ মিটার সংযোগ সড়কের কাজ শেষ হলেও পাইকগাছার কাটিপাড়ার অংশ জায়গা ঘের মালিকের বাঁধায় করতে পারছিনা।খুলনা-৬ সংসদ সদস্য রশীদুজ্জামান জানান,বিষয়টি অবগত হওয়া মাত্রই সমাধানের জন্য রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদারকে দায়িত্ব দেয়া হয়েছে। আ. মজিদ গোলদার জানান, বিয়ষটি নিয়ে দু’পক্ষের সাথে কথা হয়েছে। অন্যের রেকর্ডীয় জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করতে হলে তাদের ক্ষতিপুরণ দিতে হবে।

