শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের ৩ নং উত্তর তাফালবাড়ী ওয়ার্ডের ফজলুল হক হাওলাদার ছেলে আল-আমিন হাওলাদার (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ফজলুল হক হাওলাদার জানান সকালে ঘরের মধ্যে ইলেকট্রিক বোর্ড ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয় আল-আমিন। আল-আমিনকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লব সাধক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাধেশ্যাম সরকার ঘটনাস্থলে আসেন এবং তিনি বলেন সুরত হাল রিপোর্ট শেষে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

