২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছাত্রদল নেতা রাসেলকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির

প্রতিদিনের ডেস্ক॥
ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান রাসেলকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি।বুধবার (৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রিজভী বলেন, গত ১ জুলাই সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান রাসেলকে আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার সন্ধান না পাওয়া যায়নি।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, রাসেলকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার হদিস দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আমি আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এ ধরনের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
আতিকুর রহমান রাসেলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানান রিজভী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়