১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রধান পরামর্শক মোস্তাফিজুর রহমান

প্রতিদিনের ডেস্ক॥
স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক (চিফ কনসালটেন্ট) পদে নিয়োগ পেয়েছেন জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। আগামী দুই বছর মেয়াদে তিনি চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. মোস্তাফিজুর রহমানকে অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সরকারের সিনিয়র সচিব পদ মর্যাদার বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক পদে দায়িত্ব পালনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি প্রদানপূর্বক চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়