১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে মিন্টুর মুক্তির দাবিতে আ.লীগের মিছিল

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করলেন কালীগঞ্জে তার অনুসারী নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কোটচাঁদপুর রোডস্থ আওয়ামী লীগের একাংশের দলীয় কার্যালয়ের সামনে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার উপস্থিত নেতাকর্মীরা সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চান। নেতা কর্মীরা ব্যানার নিয়ে মহাসড়কে অবস্থান করতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, কাউন্সিলর রাশেদুল হক রিগান শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহমেদ লাভলু সহ অনেকে। পরবর্তীতে দলীয় নেতাকর্মী সাথে নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মেইন বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগের যে ব্যানারটির মাধ্যমে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবি করা হয়েছে ওই ব্যানারে কোন মামলা থেকে মুক্তির দাবী করা হচ্ছে তার কথা উল্লেখ করেননি তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়