নিজস্ব প্রতিবেদক॥
যশোর হামিদপুরে বাসের ধাক্কায় নুর আমিন (২৮) নামে এক কোম্পানি কর্মচারী আহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত নুর আমিন- সিরাজগঞ্জ জেলার তাড়াইস উপজেলার আড়ং গাইন গ্রামের সাদেক আলীর ছেলে। আহত সূত্রে জানা যায়, নুর আমিন স্কয়ার ঔষধ কোম্পানির একজন রিপ্রেজেন্টটিভ। মোটরসাইকেল যোগে কোম্পানির কাজে আজ যশোর সদর থেকে বাঘারপাড়া থানা এলাকায় যাওয়ার সময় দুপুর ১২টারদিকে হামিদপুরে পৌঁছিলে অপর দিক থেকে আসা অজ্ঞাত নামা একটি বাস তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ডান পায়ে হাড়ভাঙ্গা আঘাতপ্রাপ্ত হন। এসময় সঙ্গীও একই কোম্পানির অপর রিপ্রেজেনটিভ মোস্তফা সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরে মোস্তফা নুর আমিনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় এক জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত।

