২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

সোহাগ আলী, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ শত বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন যশোর চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে রনি আহম্মেদ (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রতিক, এএসআই সোহাগ,এএসআই শামসুল ও কনস্টেবল মামুন মোবারকগঞ্জ রেলস্টেশন জামে মসজিদের দক্ষিন পাশে^ পাকা রাস্তার উপর থেকে ব্যাগ ভর্তি ১০০ পিস ফেন্সিডিল সহ তাকে আটক করে। ব্যাগভর্তি মাদকের এই চালানটি রেলযোগে ঢাকাতে যাওয়ার কথা ছিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার থানায় মামলা করা হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়