১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের

প্রতিদিনের ডেস্ক॥
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরাসরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৪টা থেকে সড়ক অবরোধ করেন তারা। এতে সিলেট শহরে তৈরি হয় তীব্র যানজট।এর আগে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে ছাত্রী হলের দিকে মিছিল নিয়ে যান। এসময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।২০১৮ সালের পরিপত্রের পুনর্বহাল ও সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
তারা জানান, কোটা স্পষ্ট বৈষম্য। অবিলম্বে কোটা বাতিল করতে হবে। তা না হলে এ আন্দোলন থেকে পিছু হটবেন না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়