সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন(৩৩) নামের এক কৃষককে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। সোমবার সকালে নিহত আলমগীর হোসেন মাতা জাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবু আজিফ। উল্লেখ্য, গত শনিবার বিকালে বাড়ির পাশে খেড়ের আইল নামক মাঠে গরুর জন্য নেপিয়ার ঘাস কাটতে যায়। দুই আটি ঘাস কেটে এক আটি ঘাস বাড়িতে রেখে আবার আরো এক আটি ঘাস আনতে যান মাঠে। পরে সন্ধ্যায় হয়ে গেলে বাড়িতে ফিরে না আসাই বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে খুজতে যায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘাসের জমির পাশে একটি বেগুন ক্ষেতে নিয়ে জবাই করে কলা পাতা দিয়ে ঢেকে রাখা দেখতে পাই। পরে এলাকাবাসী বেগুন ক্ষেতে আলমগীরের মৃত দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার জবাই করা লাশটি উদ্ধার করে। নিহত আলমগীর হোসেন শাহপুর ঘিঘাটি গ্রামের মৃত আনু বিশ্বাসের ছেলে।

