১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মহেশপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এমপির মতবিনিময়

আব্দুস সেলিম, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুরে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন এমপি সালাহ উদ্দীন মিয়াজী। সোমবার বিকালে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহেদ মেহবুব রঞ্জু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, উপজেলা ছাত্র লীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। এসময় মহেশপুর উপজেলা ও যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ -৩ আসনের এমপি সালাহ উদ্দীন মিয়াজী উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়