বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ মাদক চোরাচালানী সুমন আটক

নিজস্ব প্রতিবেদক॥
শনিবার (১৩ জুলাই) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনৈক সুমন হোসেন এর বাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। পুটখালী ২ নং ওয়ার্ড (পশ্চিম পাড়া) এলাকার মোঃ আবুল হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সুমন হোসেন (৩১)কে শয়ন কক্ষে খাটের নিচ থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

এদিকে আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ করে থাকে। পরবর্তীতে জব্দকৃত আলামত ও আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়