ভয়ানক অভিজ্ঞতা

প্রতিদিনের ডেস্ক॥
আশি-নব্বই দশকের অভিনেত্রী সোনম খান। যশ চোপড়ার ‘বিজয়’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু তার। নিজের প্রথম সিনেমায় বিপদের মুখে পড়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৬ বছর আগের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। এই সিনেমার শুটিংয়ের আগে সাঁতার শিখতে বলেছিলেন পরিচালক। কিন্তু সেই কথা মোটেই কানে তোলেননি অভিনেত্রী। পুলের জলে তলিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। তখন আদিত্য চোপড়া বিষয়টা বুঝে পুলে ঝাঁপ দিয়ে তাকে বাঁচান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়