৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রেমিক রকিকে যা বললেন ক্যান্সার আক্রান্ত হিনা খান

প্রতিদিনের ডেস্ক॥
তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে ভুগছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। নিজের এই কঠিন যাত্রার প্রতি মুহূর্তের ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন হিনা। এবার তিনি প্রেমিক রকি জয়সওয়ালের সাথে ছবি শেয়ার করেছেন। রকিকে তিনি ধন্যবাদও দিয়েছেন।
ওই ছবিতে কালো টিশার্টে দেখা যায় হিনাকে। এসময় রকির পরনেও ছিল কালো পোশাক। হিনা রকিকে উল্লেখ করেছেন নিজের শক্তি হিসেবে। তিনি লিখেছেন, ‌‘তুমিই সেরা। আল্লাহ সবসময় তোমাকে সুখে রাখুক। তুমি আমার শক্তি।’
এক সপ্তাহ আগে রকিও হিনার সাথে আদুরে ছবি শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, ‘যখন সে হাসে, তখন আলোও আরো আলোকিত হয়। যখন সে খুশি থাকে, তখন জীবন কথা কয়। যখন সে আমার সাথে থাকে, আমি আরও ভালোবাসতে শিখি। যখন আমি তার সাথে থাকি, কোনো কিছুই পরোয়া করি না।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়