১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজধানীর মেহেরবা প্লাজার ১৫ তলায় আগুন, তিন জনকে উদ্ধার

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৬ তলা ভবনটির ১৫ তলায় আগুন লাগে। আগুনের ধোঁয়ায় আটকে থাকা তিন জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ রবিবার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন সম্পর্ণ নির্বাপণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৬ তলার মেহেরবা প্লাজার ১৫ তলায় আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ একজন নারীসহ তিন জনকে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়