২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কৃতির সিগারেট-কাণ্ডে ভাইরাল তার মা!

প্রতিদিনের ডেস্ক॥
নিয়মিত সাফল্যের হাত ধরে হেঁটে চলেছেন কৃতি স্যানন। ক্যারিয়ারের মতো ব্যক্তিজীবনেও বেশ পরিচ্ছন্নতার প্রশংসা রয়েছে তার। এ নিয়ে তো তার মা গীতা শ্যানন গর্ব করেন প্রকাশ্যে। একবার ‘বরেললি কি বরফি’ ছবির একটি স্থিরচিত্র শেয়ার করে এক ভক্ত বলেছিলেন, কৃতি তার চরিত্রের প্রয়োজনে ধূমপান করেন। সেই টুইটে কৃতির মা রিপ্লাই করেন, ‘কৃতি সবসময় ধূমপানবিরোধী। তার আশপাশের যারা ধূমপানে আসক্ত তাদেরও সেটা বোঝানোর চেষ্টা করে।’ কৃতির প্রতি ভক্ত ও মায়ের এমন বিশ্বাস উবে গেলো এক লহমায়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আয়েশ করে বয়ফ্রেন্ডের সঙ্গে ধূমপানে মগ্ন কৃতি!


সম্প্রতি গ্রিসের একটি দ্বীপে জন্মদিন উদযাপন করতে গেছেন কৃতি স্যানন। একা নন, সঙ্গে দেখা গেছে লন্ডনের বয়ফ্রেন্ড কবির বাহিয়াকেও! সেই পার্টি থেকে একটি ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে দেখা গেছে, জন্মদিনের পার্টিতে ধূমপান করছেন অভিনেত্রী। যদিও ‘বরেললি কি বরফি’ ছবিতে কৃতিকে ধূমপান করতে দেখা গিয়েছিল আগেই। তখন অভিনেত্রী বলেছিলেন, ‘ধূমপানের দৃশ্য শুধুই ছবির জন্য, ব্যক্তিগত জীবনে আমি ধূমপান করি না।’ একই সময়ে টুইটারে কৃতির সঙ্গে সুর মিলিয়েছিলেন তার মা গীতাও।

সিগারেট হাতে কৃতির নতুন ভিডিও প্রকাশের পর মায়ের পুরনো টুইট আর মন্তব্যগুলো নতুন করে ভাইরাল হলো এবার। তবে আশার কথা, কৃতির নতুন ভিডিও ভাইরাল হলেও বেশিরভাগ ভক্তই তার পক্ষে অবস্থান নিয়েছেন। বলার চেষ্টা করছেন, ধূমপান এমন কি অন্যায়ের কাজ! ঘুরতে গিয়ে পার্টিতে একটু আধটু পান করাই যায়। তাই নয়, অনেক ভক্ত তো এটাও বলছেন, কৃতির অনুমতি ছাড়া তার ব্যক্তিগত পার্টির ছবি-ভিডিও প্রকাশ করা মোটেও ঠিক হয়নি। কৃতি স্যাননকে শেষ দেখা গেছে ‘ক্রু’ এবং ‘তেরি বাতো ম্যা অ্যাইসা উলঝা জিয়া’ ছবিতে। দুটো ছবিরই বাণিজ্যিক ও সমালোচক ফলাফল ভালো।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়