৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে বিএনপি কর্মীকে রক্তাক্ত জখম

বেনাপোল প্রতিনিধি॥
বেনাপোল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের মারধর ও চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে বিল্লাল হোসেন ও শান্ত নামে দুই সহদরকে। আহতরা মারাত্নক জখম অবস্থায় শার্শার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত বিল্লাল ও শান্ত বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহতদের পিতা সিরাজুল ইসলাম জানান, তার ছেলে দিঘিরপাড় গ্রামের পিন্টুর কাছে ৫ হাজার টাকা পাবে। সে ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাত ৯ টার সময় বেনাপোল বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ছেলেদেরকে মফিজুল ইসলামের ছেলে পিন্টু ও তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে আক্রমন করে।

তারা লোহার রড দিয়ে আঘাতের পাশাপাশি চাকু ও মেরে মারাত্নক আহত করে। তাদের চিকিৎসার জন্য নাভারন বুরুজবাগান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিল্লাল তার ভিডিও বক্তব্যে বলেন মফিকুল হাসান তৃপ্তির অনুগত সন্ত্রাসীরা তাদের গায়ে আঘাত করেছে। বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত বলেন, বিগত প্রায় সাড়ে ১৫ টি বছর আওয়ামী লীগের সন্ত্রাসীদের জন্য আমরা নানা হুমকির সম্মুখিন ছিলাম। আবার নিজ দলের একজন সাবেক চেয়ারম্যান এর কিছু দুবৃত্ত আজ দলের কর্মীদের আঘাত করেছে এটা অত্যান্ত লজ্জাজনক। ওই দুবৃত্তদের সাথে কিছু আওয়ামী দলীয় দুবৃত্ত যোগ দিয়ে বিল্লাল ও শান্তকে মারধর করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়