৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএসএমএমইউয়ে ড্যাবের কমিটি স্থগিত

প্রতিদিনের ডেস্ক:
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে ড্যাব বিএসএমএমইউ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার শাখার সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।এ বিষয়ে ড্যাবের সভাপতি ডা. হারুন বলেন, ওপর মহল থেকে হয়তো বিএসএমএমইউ বিষয়ে অভিযোগ গেছে। তাদের থেকে আমাদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই আমরা আপাতত কমিটির কার্যক্রম স্থগিত করে বিষয়টি খতিয়ে দেখবো।তবে বিএসএমএমইউতে বড় ধরনের কোনো কার্যক্রম পরিচালনা হয়নি। তবু কোনো অন্যায় হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্যই কমিটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়