প্রতিদিনের ডেস্ক॥
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য কলহ নিয়ে বহুদিন ধরেই বলিপাড়ায় নানা গুঞ্জন। তবে এই নিয়ে স্পষ্ট মুখ খোলেননি কেউই। শুধুই গুঞ্জনে রয়েছে ঐশ্বরিয়াকে নিয়ে নাকি বচ্চন পরিবারে তুমুল অশান্তি। এমনকি রটে গিয়েছে, অভিষেক ও ঐশ্বরিয়া নাকি আলাদা রয়েছেন। খুব শিগগিরই বিচ্ছেদও ঘোষণা করবেন তারা। ঠিক এই গুঞ্জনের মাঝেই সংসার, ক্যারিয়ার নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া। স্পষ্টই জানালেন, এই মুহূর্তে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দেয়া সেই সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্ট তিনি জানিয়েছেন, কোনো মতেই অভিনয় ছাড়ছি না। এমনকি, সংসারও নয়। কেননা, দু’টোই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ।
মূল্যবানও। আগের মতো আর ঘন ঘন সিনেমা করেন না তিনি। বরং খুব বেছেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এ অভিনেত্রীকে শেষ দেখা গেছে মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবিতে। তবে নিজের স্টার ইমেজকে ধরে রাখার জন্য বিজ্ঞাপন এবং কান চলচ্চিত্র উৎসবে মেলে ধরেন তিনি। বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! সম্প্রতি অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়িয়েছে। একাংশের ধারণা, দাম্পত্য ভাঙার পোস্টে লাইক ঠুকে জুনিয়র বচ্চন সম্ভবত সিলমোহরই বসিয়েছেন বিবাহ বিচ্ছেদের খবরে।

