প্রতিদিনের ডেস্ক॥
তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন কারিনা কাপুর। বইয়ের নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল: দ্য আল্টিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। কিছুদিন আগে বইটির জন্য আইনি নোটিশ পান অভিনেত্রী। ক্রিস্টোফার অ্যান্টনি নামে এক আইনজীবী কারিনার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। তার আইনজীবী দিব্যা কৃষ্ণা বিল্লাইয়া ও নিখিল ভট্টের মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তার। বইটি প্রকাশের পর কারিনা জানিয়েছিলেন- এই বই তার কাছে তৃতীয় সন্তানের মতো। তিনি বলেন, সন্তানধারণের
অভিজ্ঞতা এবং তা নিয়ে এই বই লেখার সফর তার কাছে এক বিশেষ সফর। নারীর জীবনের এই সময়টা ভালো-খারাপ মিলিয়ে কাটে। কোনো দিন আমি কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম।
কোনো দিন আবার বিছানা থেকে উঠতেও কষ্ট হতো। শারীরিক ও মানসিকভাবে যে অভিজ্ঞতা হয়েছে, তা নিয়েই লেখা এই বই। এদিকে মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯শে সেপ্টেম্বর। প্রসঙ্গত, কারিনার বিরুদ্ধে অভিযোগে সেই আইনজীবী দাবি করেন, বইয়ে ‘বাইবেল’ শব্দটির ব্যবহার খ্রিস্ট ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে।

