৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় আদালত জমি রেজিষ্ট্রেশন করে দিলেও দখল দিচ্ছেনা প্রতিপক্ষ

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় আদালত জমি রেজিষ্ট্রেশন করে দিলেও প্রতিপক্ষরা দখল ছাড়ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতের রায় ডিগ্রী ও অভিযোগে দেখা যায়,পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত গত ২৫ আগষ্ট ২০২৪ তারিখে রাড়ুলী মৌজার ৬৪শতক জমি স্বপন কুমার দাশের নামে জমি রেজিষ্ট্রেশন করে দেন। স্বপন কুমার দাশের আপন ভাই জগন্নাথ দাশের অংশের জমি এলাকার আমির হোসেন মোড়ল ও তার মেয়ে সাবিনা আক্তারের কাছে কোবলা দলিল করে দেন। যার ২৩৩৭ দলিল নং ২৩৩৭ তারিখ ১৯ মে ২০০৫ ইং। এর বিরুদ্ধে ভাই স্বপন কুমার দাস পাইকগাছা সহকারী জজ আদালতে প্রিঃমিস ৫৮/২০০৫ মকদ্দমা করেন এবং ২৪ আগষ্ট ২০১৭ রায় প্রাপ্ত হন। রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ আদালতে আমির আলী মিস আপিল ৪৯/১৭ মামলা করলে ১৭ নভেম্বর তা নামঞ্জুর হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন ৬৫৪/২০২২ মকদ্দমা হলে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ স্বপন দাশের পক্ষে রায় ও ডিগ্রী হয়। একই সাথে রায় ডিগ্রী প্রাপ্তদের অনুকুলে দলিল সম্পাদন করে দিতে প্রতিপক্ষদের আদেশ দেন। তা না দেয়ায় পাইকগাছা সিনিয়র সহকারী জজ দাতা হয়ে জমি কোবলা করে দেন। এব্যাপারে প্রতিপক্ষ আমির আলী মোড়ল বলেন,আমি ১৯ বছর ধরে জমি ভোগ দখল করছি।আমাদের কাগজ পত্র আছে।পারলে আদালত থেকে উচ্ছেদ মামলা করে আমাদের উচ্ছেদ করুক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়