৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম গ্রেফতার

খুলনা প্রতিনিধি॥
খুলনার ফুলতলায় বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ এর একটি দল। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ এর অধিনায়ক অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরিফিন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে খুলনার ফুলতলায় বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়