সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বৃহস্পতিবার (১০ অক্টোবর ) নলতা কালীমাতা মন্দির প্রাঙ্গণে সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। নলতা সার্বজনীন কালীমাতা মন্দিরের চত্বরে সুশৃংখল সুন্দর আয়োজনে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি শারদীয় দুর্গাপূজায় সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনের আহবান জানান। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ, রফিকুল ইসলাম , নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, কাঠুনিয়া রাজবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, মিলন কুমার, নলতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুরঞ্জন স্বর্ণকার সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
