গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মেহেরপুর প্রতিনিধি॥
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুজ্জামান আসাদ (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আসাদুজ্জামান জোড়পুকুরিয়া সাপ্তাহিক হাটের কাঁচা মালের ব্যবসা শেষে বাড়ি যাচ্ছিলেন। পথে বেপরোয়া দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আসাদুজ্জামান গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। গাংনী থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়