২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জলন্ত ফুচকা

প্রতিদিনের ডেস্ক
আগুন পান খাওয়া দেখেছি, কিন্তু জলন্ত ফুচকা খাওয়া দেখিনি। আর তা তরুণীর গালে ঢোকানোর পরই সব শেষ। আরে বাবা শেষ মানে জ্বলে পুড়ে শেষ নয়। শেষ মানে পানের মধ্যে জ্বলতে থাকা আগুন নিভে গেল। এ তো গেল, ফায়ার পানের কথা। কিন্তু ফায়ার ফুচকা খাওয়া দেখেছেন কখনও! সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, এমনই একটি আগুন লাগা ফুচকা খাওয়ার দৃশ্য। যা নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। খবর সংবাদ প্রতিদিনের সম্প্রতি ক্রুপালি প্যাটেল নামে আহমেদাবাদের এক ফুড ব্লগার ইনস্টাগ্রামে আগুন ফুচকার ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা গেছে, লোভনীয় উপায়ে তৈরি ফুচকা। তার উপরে ফুচকা বিক্রেতা জ্বালিয়ে দেন আগুন। তারপর জ্বলন্ত ফুচকা খেয়ে ফেললেন তরুণী। খাওয়ার পর ঠিক কী রকম প্রতিক্রিয়া হল তার, সে বিষয়ে ভিডিও দেখে কিছু টের পাওয়া যায়নি। তবে ভিডিওর কমেন্ট বক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, ফুড ব্লগার। ভয় লাগলেও, এমন অভিজ্ঞতা এবারই প্রথম তরুণীর। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্র তা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত দুই লাখের বেশি ভিউ হয়েছে। কমবেশি সকলেরই মন ছুঁয়েছে ভিডিওটি। কমেন্টসকারীরা একে একে লিখে যাচ্ছে কমেন্টস। অন্য রকম ফুচকার স্বাদে আপাতত হৃদয় ছঁয়েছে নেটিজেনদের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়