২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফারিণের অভিযোগ

প্রতিদিনের ডেস্ক॥
মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায়। আর মানুষ সেটাই বিশ্বাস করে- যেটা তারা দেখে। অধিকাংশ সময়ই তারা পুরো সত্যটা জানার চেষ্টা করেন না। এমন অভিযোগ করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি শেয়ার করেন। সেখানে মিডিয়ার বর্তমান চিত্র তুলে ধরে অভিনেত্রী লিখেন, এটা খুবই শক্তিশালী একটি ছবি। মিডিয়া শুধুমাত্র
আংশিক সত্য দেখায় এবং মানুষ যা দেখে তার ওপর ভিত্তি করেই বিচার করে। তারা পুরো সত্যটা জানারও চেষ্টা করে না। তিনি আরও লিখেন, আমরা এমন একটি কঠিন সময়ে বসবাস করছি, যেখানে সবকিছুর প্রমাণ লাগে। যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে, তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। আর যদি থেকেও থাকে, তবুও সেটা কেউ দেখতে চাইবে না। কারণ এটা কোনো বিতর্কিত বা জুসি কোনো বিষয় নয়। মিডিয়াকর্মীদের উদ্দেশ্য করে ফারিণ বলেন, আল্লাহ্‌ আপনাদের হৃদয়কে সততা দিয়ে ভরে তুলুক, যাতে করে কোনো মিথ্যা গল্প-কাহিনী বিক্রি করে টাকা উপার্জন করতে না হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়