সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যশোর শিক্ষাবোর্ডে দোয়া

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সোমবার বাদ জোহর অফিস মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিম, কলেজ পরিদর্শক তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক কামরুজ্জামান, উপপরিচালক( হিওনী) রফিকুর রহমান, উপপরীক্ষা নিয়ন্ত্রক( উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, কর্মচারী ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সদস্য শেখ দুলালসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়