১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এইচএসসিতে ঢাকা বোর্ডে নতুন করে ২০০ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা: এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনে ঢাকা শিক্ষা বোর্ডে এতে মধ্যে এক হাজার ৩৩০ শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ ফলাফল প্রকাশ করা হয়েছে।প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।এবার ঢাকা বোর্ডে ৫৯ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী উত্তরপত্র চ্যালেঞ্জ করে আবেদন করেন। মোট এক লাখ ৮০ হাজার ৬০টি খাতা পুনঃনিরীক্ষণ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়