১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে ফখরুলসহ বিএনপির তিন নেতা

প্রতিদিনের ডেস্ক॥
চায়ের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এম এস মেগান বৌলদিনের গুলশানের বাসায় গেলেন বিএনপি নেতারা।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর গুলশান-২ এ রাষ্ট্রদূতের নিজ বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে যায়।এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, চায়ের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় সকাল ১০টায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়