১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে নিজে রুগী দেখে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন

অভয়নগর সংবাদদাতা॥
যশোরের অভয়নগর উপজেলায় ফ্রী মেডিকেল ক্যাম্পে নিজেই রুগী দেখে উদ্বোধন করেন যশোর জেলার সিভিল সার্জন ডা:মাহমুদুল হাসান। বৃহস্পতিবার সকালে উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ অঞ্চলসহ সুন্দলী ও চলিশিয়া ইউনিয়নের পানি বন্দি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে কালিশাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সুন্দলী ইউনিয়ন পরিষদে ফ্রী মেডিকেল ক্যাম্পের মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যশোর জেলার সিভিল সার্জন ডা:মাহমুদুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো:মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো:রেহেনেওয়াজ, মেডিকেল অফিসার ডা: খোন্দকার মামুন অর রশিদ ও ডা: মরিয়ম মুনমুন । এসময় প্রতিটি ক্যাম্পে ১ জন করে চিকিৎসকসহ ,২জন নার্স,১ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ,স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরি দর্শকও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার । যশোর জেলা সিভিল সার্জন মহোদয় বলেন, সম্প্রতি অতি ও ভারী বর্ষণে অভয়নগর উপজেলার ৩ টি ইউনিয়নের ১৮ টি আশ্রয়ন কেন্দের ১১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১০০০ মানুষ রয়েছে। তাদের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। পানিবন্দি মানুষের পানি বাহিত রোগ হচ্ছে বেশি। এছাড়াও অন্যান্য রোগের ১৬ প্রকার ওষুধ ফ্রী প্রদান করা হবে এই মেডিকেল ক্যাম্পে । যাতে করে তাদের সেবার বেহত না হয়। পানিবন্দি এসকল মানুষ সাধারণ জীবন যাপনে না ফেরা পর্যন্ত আমাদের ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়