২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

খুলনা প্রতিনিধি॥
নগরীতে বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও বোম বিস্ফোরণ ঘটনায় আওয়ামী লীগ নেতা মোঃ তাহিদুল ইসলাম ঝন্টুকে পুলিশ গ্রেফতার করেছে। মোঃ তাহিদুল ইসলাম খালিশপুর থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক । বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় কেএমপির ওসি ডিবি তৈমুর এর নেতৃত্বে পুলিশ তাকে আড়ংঘাটা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া তাহিদুল খালিশপুর থানা বিএনপি ও ১২নং ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও বোমা বিস্ফোরণ মামলা যার নাম্বার-১১, তারিখ-৩০/০৮/২০২৪ইং এর মামলার আসামী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়