অভ্যুত্থানে ইউনিক নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান: মির্জা ফখরুল

প্রতিদিনের ডেস্ক॥
চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ইউনিক নেতৃত্ব’ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, দমন-পীড়ন, নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ, শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে।
তিনি বলেন, সংস্কার করার পর তা টেকসই করতে হলে জনগণের সমর্থন লাগবে, আর তা করতে পারবে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট।
বিএনপি নির্বাচন ক্ষমতার জন্য চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নির্বাচন চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন চায়।
‘বিএনপি তরুণদের কাছে দায়িত্ব দিতে চায়, তরুণ ও ছাত্রদের সাথে কোনও সমস্যা নেই, শুধু জনগণের স্বার্থে, ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচন চায় বিএনপি,’ বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, যারা আন্দোলনে ছিল তাদের নিয়েই সরকার গঠন করে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়