১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গিরাজ পুত্র বৃহস্পতি, প্রেমের দেবতা শুক্রাচার্য ও দৈবশক্তির কারক কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন। শিক্ষার্থীদের লাইফস্টাইল বদলাবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। পরিবারের কোন বয়স্ক লোকের শরীরে সাস্থ্য খারাপ হবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুদ মালের দাম বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আটকে থাকা কাজ সচল হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের পথ খুলবে। লাইফস্টাইল বদলাবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। পিতামাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। আর্থিক ভিত মজবুত হবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রবরব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়