১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুখবর দিলেন সানা

প্রতিদিনের ডেস্ক॥
বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে পুরোপুরি সংসারেই মনোযোগী হয়েছেন। এদিকে গেল বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেটদুনিয়া। প্রথম সন্তান জন্মের দেড় বছর পর আবারো মা হতে চলেছেন সানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়