২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘ভবের নদী’তে বাপ্পা-শম্পা

প্রতিদিনের ডেস্ক॥
জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে একটি দ্বৈত গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। গানটির শিরোনাম ‘ভবের নদী’। গোলাম মোর্শেদের কথায় এর সুর করেছেন প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হচ্ছে। বাপ্পা বলেন, লাকী আখন্দ’র সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়