২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এবার জীবন শাহাদাতের ‘সম্পর্ক’

প্রতিদিনের ডেস্ক॥
এর আগেও একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছেন জীবন শাহাদাত। এবার প্রয়াত কবি, অভিনেতা, নির্মাতা তারেক মাহমুদের কবিতা ‘পুরনো বাসা ছেড়ে দেবার সময়’ কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন তিনি। সম্প্রতি এর চিত্রধারণের কাজ শেষ করেছেন নির্মাতা। এর গল্প প্রসঙ্গে জীবন শাহাদাত বলেন, এটি আমাদের জীবনের চলমান গল্প বলা যায়। জীবন-জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন বাস করা ভাড়া বাসা ছেড়ে যাওয়ার সময়ের মনের অবস্থা তুলে ধরা হয়েছে এখানে। শুধুমাত্র ওই বাসা ছেড়ে যাওয়ার কষ্ট নয়, ওই বাসাকেন্দ্রিক অনেকের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক এমনকি গলির কুকুরদের সঙ্গেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মায়া ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় জীবন শাহাদাতের সঙ্গে অভিনয় করেন তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ, সাইফুল টিটু। চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উল্লেখ্য, এর আগে জীবন শাহাদাতের চলচ্চিত্র ‘ছাদবাগান’ ও ‘নেমপ্লেট’ সিনেমা দেশে-বিদেশে প্রশংসিত ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। চলচ্চিত্রে একটি বিশেষ ভূমিকায় থাকছেন ওপার বাংলার অভিনেতা সুদীপ মুখার্জি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়