২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জাহ্নবীর কাণ্ড!

প্রতিদিনের ডেস্ক॥
দীর্ঘদিন ধরেই অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন চলছে। এ বিষয়ে দু’জনের কেউই মুখ না খুললেও একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে। তবে ইদানীং শিখরের পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন শ্রীদেবীকন্যা। এবার ঘটালেন নয়া কাণ্ড! প্রকাশ্যে শিখরের প্রতি প্রেম প্রকাশ করলেন জাহ্নবী। তার টি-শার্টে শিখরের নাম লেখা এবং ছবি আঁকা। আর তা পরেই বরুণ ধাওয়ানের সঙ্গে এক ব্র্যান্ডের প্রচারে পৌঁছে গেলেন তিনি। আর এ নিয়ে চলছে নেটদুনিয়ায় নানা আলোচনা। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং ব্যবসায়ীও বটে। তার সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। তারা নিজেরা কখনো সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বাবা বনি কাপুরই সেই জল্পনায় সিলমোহর দেন। বলিপাড়ার প্রবীণ প্রযোজক বলেন, শিখরকে আমি ভালোবাসি। বছর খানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখনও ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনো জাহ্নবীকে ছেড়ে যাবে না। অর্জুন হোক বা জাহ্নবী, সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর। মিলেমিশে থাকে। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়