মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন কোটচাঁদপুরের সেজান আহম্মেদ মৃদুল (২৩) ও সিফাত হোসেন (১৮) দুই ভাই। শুক্রবার রাতে মহেশপুরের পদ্মপুকুর সরকারি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ওই দুই ভাইয়ের একজন মারা গেলেও আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরেকজন। পারিবারিক সুত্রে জানা যায়,সেজান আহম্মেদ মৃদুল (২৩) ও সিফাত হোসেন (১৮) দুই ভাই। ওই দুইজন কোটচাঁদপুরের হরিণদীয়া নতুন বাজার এলাকার শিক্ষক সিরাজুল ইসলামের ছেলে। দুই ভাই শুক্রবার মহেশপুরে মামার বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে পদ্মপুকুর সরকারি কলেজের সামনে গিয়ে পৌছালে অপরদিক থেকে আসা আরেকটি মটর সাইকেল তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে করে দুইটি মটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন মটর সাইকেলের আরোহীরা। যার মধ্যে ছিলেন, কোটচাঁদপুর সেজান আহম্মেদ মৃদুল (২৩) ও সিফাত হোসেন (১৮)। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাদেরকে চিকিৎসার জন্য স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেজান আহম্মেদ মৃদুল (২৩)। তবে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সিফাত হোসেন। ওই দুই ভাই কোটচাঁদপুর উপজেলার হরিণদীয়া নতুন বাজার এলাকার শিক্ষক সিরাজুল ইসলামের ছেলে। সেজান আর সিফাত কোটচাঁদপুর সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে। শনিবার বিকেলে সেজান মৃত দেহ বাড়িতে আসার পর কান্নায় ভারি হয়ে ওঠে ওই এলাকার বাতাস। মৃদুলের মৃত দেহ দেখতে শতশত মানুষ ভীড় করেন তাদের বাড়িতে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নাই। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়