আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে দাম্পত্য ঐক্য বজায় থাকবে। লৌকিকতা পরিহার করা শ্রেয় হবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে। শিক্ষার্থীদের মন ভেঙে যাবে।
মিথুন [২১ মে-২০ জুন]
প্রতিযোগিতায় জয়ী হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। ডাকযোগে শুভ সংবাদ আসবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। প্রেমীযুগলের মাইলফলক হয়ে থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সব ধরনের অনুচিত কাজ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দ্রুতগতির বাহন বর্জন করুন। শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ম নজর রাখুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দৈন্য কাটবে। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত ঘাতক হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। দাম্পত্য সুখশান্তি ঐক্য বজায় থাকবে। প্রেম রোমান্স বিনোদন শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ক্যারিয়ার বিজনেস অর্থভাগ চমকে উঠবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন। মামলা মোকদ্দমায় জয়ী করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ব্যবসায় প্রচুর লাভবান হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। কোনো না কোনো পুরস্কার আসতে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অযাচিত ব্যয় বাড়তে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পাওনা টাকা আদায় হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। ধার কর্জ ঋণমুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।

