৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন জাতীয় নাগরিক কমিটির

প্রতিদিনের ডেস্ক॥
বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘ডায়াস্পোরা সেল’ গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি।সোমবার রাতে কমিটির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এহতেশাম হককে ডায়াস্পোরা সেল সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- দেবাশীষ চক্রবর্তী, অরণি সেমন্তি খান, তাওহীদ তানজিম, আজাদ আহমেদ পাটোয়ারী, আতাউল্লাহ, ফারহাদ আলম ভূঁইয়া, তাহিয়াতুন মরিয়ম, মুনতাসীর মাহমুদ, তুহিন মাহমুদ, মাজহারুল ইসলাম ফকির, মশিউর রহমান, ফারিবা হায়দার ও তারিক আদনান মুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়