১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

করোনা শনাক্তের হার ৬ শতাংশের ওপরে

প্রতিদিনের ডেস্ক
দেশে করোনা শনাক্তের হার বাড়ছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রতি ১০০ নমুনায় এই হার দাঁড়িয়েছে ৬ দশমিক ২১ শতাংশ। গতকাল যা ৫ দশমিক ১৯ শতাংশ ছিল।স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২২টি। এর মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৭১ জনের। এ রোগে মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়