২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেন ডুবে যাচ্ছে মেক্সিকো সিটি

প্রতিদিনের ডেস্ক
বিশ্বের অন্যতম বৃহৎ শহর মেক্সিকো সিটি খুব দ্রুত ধীরে ধীরে নিচের দিকে বসে যাচ্ছে। এই পরিবর্তন এতটাই স্পষ্ট যে তা স্যাটেলাইট থেকেও দেখা সম্ভব। নাসার নতুন স্যাটেলাইট চিত্র অনুযায়ী, শহরটি বছরে প্রায় ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) হারে নিচে বসছে। মেক্সিকো সিটি প্রায় ২.২ কোটি মানুষের বাসস্থান এবং এটি প্রায় ৩,০০০ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত। কিছু এলাকায় প্রতি মাসে গড়ে প্রায় ০.৭৮ ইঞ্চি (২ সেন্টিমিটার) হারে ভূমি নিচে বসছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন প্রধান বিমানবন্দর এবং বিখ্যাত স্মৃতিস্তম্ভও রয়েছে। ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর ভূ-ভৌত গবেষক এনরিকো ক্যাব্রাল বলেন, মোট মিলিয়ে বছরে প্রায় ২৪ সেন্টিমিটার ভূমি নিচে নামছে। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ভূমি ধসের মধ্যে একটি। প্রায় এক শতাব্দীরও কম সময়ে শহরের কিছু অংশ ৩৯ ফুট (১২ মিটার) এরও বেশি নিচে নেমে গেছে। ঐতিহাসিক মেট্রোপলিটান ক্যাথেড্রাল, যার নির্মাণ শুরু হয়েছিল ১৫৭৩ সালে, এখন স্পষ্টভাবে হেলে গেছে। শহরের কিছু পুরোনো ভবনের আশেপাশে মাটি নিচে বসে যাওয়ায় সিঁড়ি পর্যন্ত বাড়াতে হয়েছে। ক্যাব্রাল আরও বলেন, এটি একটি বড় সমস্যা। এটি মেক্সিকো সিটির গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন মেট্রো, ড্রেনেজ ব্যবস্থা, পানির সরবরাহ, আবাসন এবং রাস্তাঘাটকে ক্ষতিগ্রস্ত করছে।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়