২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ৩৪ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

আব্দুল আলিম, সাতক্ষীরা
কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার পিচ ইয়াবাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাত আড়াইটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে এই আটক ও জব্দের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)। র‌্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা এনে সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় বিক্রি করা হবে এমন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যার পর র‌্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে রাতে কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নাম্বারের ট্রাকটিকে ধাওয়া করেন র‌্যাব সদস্যরা। অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং রাস্তার উপর থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আরও জব্দ করা হয় দুটি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকা। আটককৃত ইয়াবার দাম প্রায় এক কোটি টাকা। এ বিষয়ে শুক্রবার সকালে দেবহাটা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে আসামীদের হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নাজমুল হাসান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়