১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মৃত্যুর নাটক করে বিপাকে পুনম

প্রতিদিনের ডেস্ক
নিজের মৃত্যুর নাটক করে বেশ বিপাকে পুনম পাণ্ডে। পড়েছেন তীব্র সমালোচনার মুখে। অভিনেত্রীর দাবি ছিল জরায়ু মুখের ক্যান্সারের সচেনতা বাড়াতে তিনি এই নাটক করেছিলেন। কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না। এবার আবার নতুন সাফাই গাইলেন। ভিডিও বার্তায় পুনম মায়ের ক্যান্সারের কথা জানালেন। তিনি জানিয়েছেন, তার মায়ের থ্রোট ক্যান্সার ছিল। এই মরণ রোগের প্রভাব তিনি চোখের সামনে দেখেছেন। তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র সচেতনতা বাড়ানো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়