প্রতিদিনের ডেস্ক
স্মার্টফোন ভার্সনে নতুন ফিচার যুক্ত করেছে গুগল মিট। ডেস্কটপ ব্যবহারকারীদের পাশাপাশি এবার অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মেও কম্পানিয়ন মোড ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। খবর টেক টাইমস।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা অডিও ও ভিডিও কনফারেন্সিং সিস্টেমে বাধাহীন উন্নত সংযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। গুগল ওয়ার্কপ্লেস আপডেটের সর্বশেষ ব্লগ পোস্টে বলা হয়, কম্পানিয়ন মোডের প্রযুক্তিকে কেন্দ্র করে অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইলে সর্বশেষ ফিচারটির অভিজ্ঞতা নেয়া যাবে।
কোম্পানিটি জানিয়েছে, ফিচারটি এখন থেকেই ব্যবহার করা যাবে। ল্যাপটপ ও ডেস্কটপে ব্যবহারের অভিজ্ঞতা এখন মোবাইল ফোনেও পাওয়া যাবে। গুগলের মতে, কম্পানিয়ন মোড কম্পিউটারে ব্যবহারের অভিজ্ঞতাকে অনুসরণ করে ফিচারগুলো মোবাইল ভার্সনে নিয়ে আসা হয়েছে।
কম্পানিয়ন ব্যবহারের জন্য বেশকিছু ধাপ রয়েছে। প্রথমে নাম শনাক্তের জন্য রুমে চেক-ইন করতে হবে। এরপর একটি ইমোজি রি-অ্যাকশন দিতে হবে। কথা বলতে চাইলে তা নির্দেশ করতে হাত ওঠাতে হবে। মিটিংয়ে কথা বলার সময় সাবটাইটেল দেখতে ক্যাপশন চালু করার সুবিধাও রয়েছে।
ফিচারগুলো ছাড়াই অডিও বা ভিডিও কলে জয়েন করার বিপরীতে বেশকিছু ইন্টারেক্টিভ ফিচার সহজে কম্পানিয়ন মোডের মাধ্যমে ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে চ্যাট, হ্যান্ড রাইজিং, স্ক্রিন শেয়ারিং, পোল, হোস্ট কন্ট্রোলসহ বেশ কিছু ফিচার উল্লেখযোগ্য।

