১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠা বার্ষিকী

আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যান ট্রাস্ট এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও প্রতিবন্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মটবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবন্ধি সমাবেশ হয়। ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিবন্ধি অভিভাবক খ্যাত কে এম আরিফুজ্জামান তুহিন। সম্মানিত অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যপক সেখ রুহুল কুদ্দুস, জগন্নাথ দেবনাথ এর পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শিবশংকর রায়, নির্মল কুমার অধিকারী, ব্যংক কর্মকর্তা বিকাশেন্দু সরকার, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, নুর আলী মোড়ল, মিলন রায় চৌধরী, হারান চন্দ্র অধিকারী, পঞ্চানন সরকার, প্রশান্ত সরকার, প্রশান্ত রায়, সিধার্থ মল্লিক, পিন্টু ধর, আশিষ বিশ্বাস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়